• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত,পানিতে ডুবে ১জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2018   Thursday

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। বাঘাইছড়ির ১৬টি গ্রাম সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।

 

এদিকে, বুধবার রাতে উপজেলার হাজি পাড়ায় বুধবার রাতে বন্যার পানিতে ডুবে উত্তম ত্রিপুরা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, গেল কয়েক দিনে টানা বর্ষনে ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ির উপজেলার ১৬টি গ্রাম সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। পানি বন্দি পড়ে প্রায় ৬০ হাজার মানুষ। নি¤œাঞ্চল প্লাবিত হওায় অনেক কৃষি জমি তলিয়ে গেছে। বৃহস্পতিবার পর্ষন্ত বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন দূর্গতদের জন্য এখনো কোন ত্রাণ তৎপরতা শুরু করতে পারেনি। তবে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে দূর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে। জেলা প্র্রশাসন বাঘাইছড়ি দূর্গত এলাকার জন্য ২০ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দিয়েছে। অবিরাম বৃষ্টি ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার ১৬টি গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। পাহাড়ী ঢল নেমে আসায় বাঘাইছড়ির বিস্তৃণ এলাকার কৃষি জমি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্কুল, কলেজ ও মার্কেটসহ বিভিন্ন পাকা ভবনে অবস্থান নিয়েছে।

 

এদিকে, পাহাড়ী ঢল ও অতি বর্ষনের কারণে কাপ্তাই হ্রদের পানি উচ্চতা বাড়তে থাকায় লংগদু, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচরের নি¤œাঞ্চলের বসতবাড়ি ও কৃষি জমি পানিতে ডুবে গেছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম সফি কামাল জানান, বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং উপজেলার কর্মকর্তা কাজ করছেন। বন্যা দুর্গতদেও জন্য অতিরিক্ত ২০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো জানান, জেলা প্রশাসক কাপ্তাই জল বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপকের সঙ্গে বলেছেন হ্রদে পানি ছেড়ে দেয়ার জন্য। যাতে দ্রুত পানি কমে যেতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ