• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে মাসব্যাপী আম মেলা শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2018   Saturday

খাগড়াছড়িতে ভ্রমণ পিপাসু পর্যটকক ও স্থানীয় আম প্রিয় মানুষদের জন্য মাস ব্যাপী আম মেলা শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী  এই আম মেলায় রঙ-বেরঙের নানা ঘ্রাণের সুস্বাদু আমের প্রদর্শিত হচ্ছে। 

 

জেলা শহরের পানখাইয়া পাড়ার ঐতিহ্যবাহী বটতলায় বসেছে এই ‘আম মেলা’। ভিন্নধর্মী এই মেলায় ১৫টি বাগানের উৎপাদিত সব আম এক ছাতার নিচে জড়ো করে শুক্রবার শেষ বিকেলে শুরু হয়েছে জমজমাট প্রদর্শনী ও বিকিকিনি। ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটক এবং স্থানীয় আমপ্রিয় মানুষদের কথা চিন্তা করে মাসব্যাপি চলবে এই মেলা।

 

মেলায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় খাগড়াছড়ি’র পুলিশ সুপার আলী আহম্মদ খান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা উদ্যান কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন বাগান মালিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি’র উৎপাদিত বিভিন্ন জাতের মান ও গুণসম্পন্ন আমকে সারাদেশে ‘ব্র্যান্ড’ পণ্যে উন্নীত করতে রুপরেখা প্রনয়নের প্রত্যয় ব্যক্ত করেন।  তিনি সৌখিন আমবাগানি মেলা’র উদ্যোক্তাদের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী পাহাড়ের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন। পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনা আছে। আগামী অর্থ বছরেই খাগড়াছড়িতে স্থাপিত হবে একটি হিমাগার।

 

জানা যায়, এবার খাগড়াছড়িতে আমের ফলনও হয়েছে প্রচুর। কয়েক দশক ধরে দেশের বিভিন্ন জেলার মানুষ পাহাড়ের সুমিষ্ট ‘আ¤্রপালি’র কথাই জেনে এসেছেন। এবার তাতে যোগ হয়েছে রঙ-বেরঙের নানা ঘ্রাণের সুস্বাদু সব বাহারি নামের পাহাড়ি আম। কোনটার রঙ সবুজাভ, কোনটা লালচে, কোনটা মরিচ রঙা আবার কোনটা ধূসর বৈকি। অবিশ^াস্য হলেও সত্য ‘ব্রুনাই কিং’ জাতের একেকটি আমের ওজন গড়ে দুই কেজি’র ওপরে। ‘কুমিল্লা’ জাতের আমও একেকটি গড়ে আধা কেজি’র ওপরে।

 

আর সারাদেশের মতো ‘হিমসাগর’, ‘মাহালিশা’, ‘কাঁচামিঠা’, ‘মল্লিকা’র কথা না হয় বাদই দিলাম। স্থানীয় জাতের অসংখ্য আমও এবার বাজারজাত করছেন জেলার আম বাগানিরা।

 

 

বেসরকারি পর্যায়ে খাগড়াছড়ি’র প্রধানতম জনপ্রিয় ও বিলাসবহুল আবাসিক ‘হোটেল গাইরিং’-এর ব্যবস্থাপনা পরিচালক এস. অনন্ত ত্রিপুরা জানান, পবিত্র ঈদ উৎসবের সাথে এবারের আম মেলা এবং আগাম বর্ষা খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য্যকে অন্যরকম ফুটিয়ে তুলেছে। পথে-ঘাটে টুকটাক পাহাড় ধ্বসের শংকা থাকলেও সওজ’র তৎপরতায় তা বেশি সময় থাকে না। তাই বর্ষায় পাহাড়ের প্রকৃতি উপভোগে আসা ভ্রমণ পিপাসুদের জন্য আমরা দেবো সর্বোচ্চ ছাড়।

 

শহরের প্রাণকেন্দ্র মিলনপুরে অবস্থিত এই হোটেলে স্বল্প খরচে খাবারের পাশাপাশি রয়েছে ছাত্র-যুবকদের জন্য ডরমেটরি টাইপের থাকার ব্যবস্থাও।

 

জেলা শহরের মহাজন পাড়ায় অবস্থিত ভিন্নধর্মী খাবারের দোকান ‘রাইন্যা টুগুন’-এর পরিচালক লোকজ্যোতি চাকমা বলেন, স্থানীয় বাজারে এখন প্রচুর পরিমাণে ছোট-বড়ো মাছ সহজলভ্য। শাক-সবজি’র সাথে গ্রামে পালন করা হাঁস-মুরগি-কবুতরের দামও সহনীয়। তাই যাঁরাই বেড়াতে আসবেন, স্বস্তি পাবেন সীমিত বাজেটের মধ্যেই।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম নিজেও একজন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপ্রিয়। তিনি খাগড়াছড়িতে যোগ দেয়ার পর থেকেই মনোযোগ দেন পাহাড়চূড়া ‘আলুটিলা’র দিকে। তাঁর উদ্যোগে আমূল বদলে গেছে আলুটিলা পর্যটন স্পট। আধুনিক সব সুযোগ-সুবিধা আর সান্ধ্যকালীন সোলারের আলোয় উদ্ভাসিত আলুটিলায় আপনি সময় কাটাতে পারবেন সন্ধ্যা অবধি।

 

তিনি জানান, পরিবহন খাতে ভাড়া সংক্রান্ত বিষয়ে কিছু অসঙ্গতি এখনো কাটিয়ে উঠা যায়নি। তবু বলবো, যাঁরাই খাগড়াছড়িতে বেড়াতে আসবেন, তাঁরা ঠকবেন না। অন্তত: স্বল্প খরচে যাতে পর্যটকরা শ্রান্তি বিনোদন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় তৎপর। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ