• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী এক সপ্তাহের মধ্যে বরাদ্দ দেয়া না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচির হুমকি
লংগদুতে জেলেদের ৪০কেজি করে চাল প্রদানের দাবীতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2018   Thursday

কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারের মাঝে ১০ কেজি করে বিজিএফ চাল বরাদ্দের বিপরীতে ৪০ কেজি করে চাল বরাদ্দের দাবী জানিয়েছে লংগদু একতা মৎস্যজীবি ও ব্যবসা কল্যান সমবায় সমিতি। আগামী এক সপ্তাহের মধ্যে এ বরাদ্দ দেয়া না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচীর হুমকিা দিয়েছে তারা।

 

বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই হ্রদের লংগদু জেলে পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ এর ৪০ কেজি চালের বিপরীতে ১০ কেজি চাল বরাদ্দের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে হমকি দেয়া হয়েছে।


লংগদু উপজেলা কার্যালয় চত্বরে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লংগদু একতা মৎস্যজীবি ও ব্যবসা কল্যান সমবায় সমিতির সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুবলীগের সাবেক ছাত্রনেতা শাহ নজরুল ইসলাম প্রমুখ। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, সমগ্র বাংলাদেশে মৎস্য প্রজনন মৌসুমে যে সকল এলাকায় মৎস্য আহরন সরকারী নিদের্শে বন্ধ রাখা হয়, সে সকল এলাকার জেলেদেরকে ত্রাণ হিসেবে ৪০ কেজি করে সাহায্য প্রদান করা হয়। কিন্তু রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ ঘোষণাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহন কররা হলেও জেলেদেরকে প্রতি মাসে ১০ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ প্রদান করা হচ্ছে। যা বৈষম্য ছাড়া কিছুই নয়। বক্তারা এই বৈষম্য দূর করে দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারের মাঝে ১০ কেজি চালের পরিবর্তে ৪০ কেজি চাল বিতরনেল দাবী জানান।


প্রসঙ্গতঃ কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ বাজারজাত, শুকানো ও পরিবহনের ওপর রাঙামাটি জেলা প্রশাসন গেল ১ মে মধ্যরাত থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ