• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে ঐতিহ্যবাহী আহলপালনি উপলক্ষে জাক’র নানান অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2018   Friday

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আহলপালনি উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


জুম ঈসথেটিকস কাউন্সিলের(জাক) উদ্যোগে আহলপালনি দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা মিলায়তনে আদিবাসীদের ভাষায় স্বরচিত কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে দেন বিশিষ্ট কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব  শিশির চাকমা। এর পর আদিবাসীদের ভাষায় স্বরিচত কবিতা পাঠের আসর শুরু হয়। এতে একে একে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মৃত্তিকা চাকমা, শিশির চাকমা,ঝিমিত ঝিমিত চাকমা, বিপম চাকমা, ঢাকা থেকে আগত কবি ও আইনজীবি আব্দুল হকসহ অন্যান্যরা।

 

এর পর জাক’র শিশু শিল্পীদের গান দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর পর শুরু হয় আদিবাসী নৃত্যু ও সংগীতানুষ্ঠান। সব শেষে পরিবেশন করা হয় চাকমা নাটিকা চিদোল পাজন। তরুন সংস্কৃতি কর্মী সুনেন্টু চাকমার রচনায় ও পরিচালনায় আধা ঘন্টা ব্যাপী নাটিকা প্রদর্শিত হয়। এতে উপস্থিত দর্শকদের প্রচুর আনন্দ যুগিয়েছে।


স্বাগত বক্তব্যে কবি শিশির চাকমা বলেন, আহলপালনি হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি দিন। এ দিনে কৃষকরা জমিতে যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকেন। তারা সারাদিন বাড়ীতে বিশ্রাম করে দিনটি কাটিয়ে দেন। কিন্তু এই ঐতিহ্যবাহী আহলপালনি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে।

 

পার্বত্য চট্টগ্রামে এ দিনটি এখন আর তেমন একটা পালন করতে দেখা যায় না। তাই এই ঐতিহ্যবাহী আহলপালনির দিনটি ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিতি করতে জাক’র পক্ষ থেকে প্রতি বছর এই দিনে নানান অনুষ্ঠান আয়োজন করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ