• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বালুখালীতে হিল ফ্লাওয়ারে উদ্যোগে দুর্যোগ মোবেলায় সচেতনতা সৃষ্টিতে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2018   Saturday

এলাকার সচেতনতা সৃষ্টি লক্ষে শনিবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বালুখালী ইউপি কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও হিল ফ্লাওয়ারের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বালুখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয় গিরি চাকমা।

 

এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন প্যানেল চেয়ারম্যান মনিক্য চাকমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা, ৯নং ওয়ার্ড মেম্বার অমনি চাকমা, বসন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দেওয়ান, হেডম্যান চিয়ালজল পাংখোয়া ও ফ্রি ল্যান্স ফটোগ্রাফার ছন্দ সেন চাকমা।

 

অনুষ্ঠান সঞ্চলনা করেন বালুখালী ইউপি সচিব প্রকাশ তালুকদার। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক দল গঠনের জোর  দেন।  যাতে তারা দুর্যোগ পূর্বভাসের বার্তা, দুর্যোগ পরবর্তীকালীন ও দুর্যোগ পরবর্তী সহযোগিতা করতে পারে।


সভাপতির বক্তব্যে বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা বলেন, দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কমিটিকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে। এছাড়া দুর্যোগের সময় ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব রয়েছে এবং এলাকার জনসাধারনকে দুর্যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।


তিনি এলাকার জনসাধারনকে দুর্যোগ পূর্বভাসের বার্তা, দুর্যোগ পরবর্তীকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতা করার অনুরোধ জানান।


তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আরো সচেতনতা বাড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ