• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় এইচডব্লিউ`র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2018   Saturday

খাগড়াছড়ির জেলা সদরের পার্বত্য জেলাপরিষদ পার্কে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিলউইমেন্স ফেডারেশন(এইচডব্লিউ`)।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় উদ্বেগ প্রকা করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোন জায়গায় পাহাড়িনারীরা আরনিরাপদ নয়। গেল  ১৭ জুন বান্দরবানের লামায় নিজ বাসায় ম্যাহ্লাউ মার্মা নামের এক তরুনীকে ধর্ষণের পর হত্যা ও এর আগে ১৮ মে সীতাকু-ে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

 

পার্বত্য চট্টগ্রামে সংঘটিত নারী নির্যাতন, ধর্ষণ-খুনের ঘটনায় বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে উল্লেখকরে প্রেস বার্তায় বলা হয়, কল্পনা চাকমা অপহরণ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে যতগুলো খুন, ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটেছে তার কোনটারই সুষ্ঠু বিচার হয়নি। এমনকি অপরাধীরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের আইনের আওতায় আনা হয়নি। ফলে অপরাধীরা পার পেয়ে খুন, ধর্ষণের মতো নৃশংস ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে। 

 

জেলা পরিষদ পার্ক-এর মতো একটি জায়গায় দিন দুপুরে গণধর্ষণের ঘটনা পার্কের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্ন বিদ্ধ করেছে বলে প্রেস বার্তায় অভিযোগ করা হয়,সেখানে প্রায় সময়ই নারীরা নানা হেনস্থা-নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ থাকার পরও পার্ক কর্তৃপক্ষ নিরাপত্তামূলক পদক্ষেপ না নেয়ায় এই বর্বর ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রামে ইচ্ছে মত পর্যটন স্পট তৈরি করে ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

 

প্রেস বার্তায় অবিলম্বে ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল দুর্বৃত্তকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ