• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের রেশমবাগান-বারঘোনা সড়ক যোগাযোগ বন্ধ, জনদুর্ভোগ চরমে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2018   Thursday

কয়েক দিনের টানা ভারী বর্ষণে সড়ক ধ্বসে পড়ায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ বারঘোনা-রেশমবাগান সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় বিপুল সংখ্যক জনগনকে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। এতে জন দুর্ভোগ চরমে পৌছেছে।

 

জানা যায়, গেল ১০ ও ১১ জুন টানা ভারী বর্ষণের ফলে চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা-রেশমবাগান সড়কটির একাংশ ধ্বসে পড়ে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কটি মেরামত না হওয়ায় জনসাধারণকে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া টানা বর্ষণে বারঘোনা, কয়লারডিপু, কেআরসি স্কুল সংলগ্ন সড়কের পাশের মাটি ধ্বসে পড়েছে। জরুরী ভিত্তিতে এসব সড়কের প্রয়োজনীয় সংস্কার করা না হলে, সড়কগুলো পুরোপুরিভাবে ধ্বসে পড়ার আশংকা করা হচ্ছে। এছাড়াও একই ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকায় ব্রিজের পাশের মাটি খালের ভাঙ্গণের কবলে পড়ায় ব্রিজটি হুমকির মুখে পড়েছে।


চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ধ্বসে পড়া সড়ক ও ভাঙ্গন কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। জরুরী মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সহসা মেরামত কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধ্বসে পড়া সড়ক ও ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পত্র দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ