• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ি’র প্রবীন আওয়ামীলীগ নেতা ফিরোজ মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018   Tuesday

জেলার মাটিরাঙা উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা ফিরোজ আহম্মেদ প্রকাশ ফিরোজ মাস্টার (৭২) সোমবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ভাই ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সা: সম্পাদক জহির উদ্দিন ফিরোজের পিতা।

 

ফিরোজ মাস্টারের মৃত্যুতে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির পৌর মেয়র মো: রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙার পৌর মো: শামছুল হক, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি’র সভাপতি তপন কান্তি দে, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি”-এর সভাপতি মনতোষ ধর, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাকর্মীরা নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।  

 

ফিরোজ মাস্টার আওয়ামীলীগের দুঃসময়ের একনিষ্ঠ একজন সংগঠক ছিলেন। বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত শাসনামলে তিনি এলাকাছাড়া হতে বাধ্য হয়েছিলেন।

 

মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা শেষে কাজীপাড়া কবরস্থানে ফিরোজ আহম্মেদ এর দাফন সম্পন্ন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ