• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রামগড়ে ‘ইয়াছিন স্মৃতি সংসদ’র উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল

রাগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2018   Friday

খাগড়াছড়ির রামগড়ে আওয়ামীলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য মরহুম সুলতান আহমেদ এর ২১তম ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইয়াছিন’র ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


ইয়াছিন স্মৃতি সংসদ’র আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় শিল্পী কমিউনিটি সেন্টারে ইয়াছিন স্মৃতি সংসদের আহবায়ক ও রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সাবেক এমপি একেএম আলীম উল্ল্যাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, হেয়াকো বনানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান, রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজী আলমগীর, জেলা আওয়ামীগ সদস্য বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফারুক আহমেদ, পৌর আওয়ামীগ নেতা শামসুদ্দিন মিলন, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ আলম, মরহুম সুলতান আহমদ’র নাতি মো. আসিফ উদ্দিন ও শহীদ ইয়াছিন এর একমাত্র পুত্র শাহরিয়ার আরমান।


অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আওয়ামীলীগ নেতা কাজী আলমগীর, যুব নেতা আবদুল কাদের, যুবনেতা বিশ্ব ত্রিপুরা,পৌর কাউন্সিলর আহসান উল্ল্যাহ, যুবলীগ নেতা মো. কামাল, লিটন দাশ, দেবব্রত শর্মা প্রমুখ


এর আগে মরহুম সুলতান আহমেদ ও শহীদ ইয়াছিন’র মাষ্টারপাড়া কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।


অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা সুলতান আহমদের মতো নীতি ও আদর্শবান নেতার দর্শন অনুসরণ করে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান। অন্যদিকে, ইয়াছিনের মতো তরুন নেতার নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ