• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পঞ্চদশ সংশোধনী আইন বাতিলের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2018   Saturday

পঞ্চদশ সংশোধনী আইন বাতিলের দাবীতে শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্টি ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি পলাশ চাকমা। সংগঠনের সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক  অংগ্য মারমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অবনিকা চাকমা প্রমূখ। সমাবেশে জেলা বিভিন্ন স্থান থেকে দেড় হাজার ছাত্র-যুব-নারী ও বিভিন্ন শ্রেণী জনতা অংশ গ্রহণ করেন।

 

সমাবেশের শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজার থেকে শুরু করে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে চেঙ্গী স্কোয়ারে যেতে চাইলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশের বাধা প্রদান করলে বিক্ষোভকারীদের সাথে পুলিশে প্রায় আধা ঘন্টাব্যাপী মুখ-মূখী অবস্থান নেয় এবং বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান। পরে সেখান থেকে ফিরে নারাঙহিয়া রেড স্কোয়ার রাস্তা দিয়ে উপালী পাড়া-মধ্য খবংপুয্যা-দশবল হয়ে আবার স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

এদিকে প্রেস বার্তায় অভিযোগ করা হয় সমাবেশ শেষে বাড়ীতে ফেরার পথে খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা বদানালা এলাকায় সংস্কারপন্থী সদস্যরা  অংশ গ্রহণকারীদের লক্ষ্যে করে ফাকা গুলি ছুড়ে।

 

সমাবেশে বক্তারা পঞ্চদশ সংশোধনী আইন বাতিল করে পার্বত্য চট্টগ্রামকে স্বায়িত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা,পঞ্চদশ সংশোধনী’ আইন বাতিল, যৌথ বাহিনী অভিযানের নামে ধরপাকড়-নির্যাতন-খুন-গুম-অপহরণ বন্ধ, রাজনৈতিক কারণে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ইউপিডিএফ-এর সভাপতিসহ দলে নেতা-কর্মী ও জনপ্রতিনিধি-হেডম্যান কার্বারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং খাগড়াছড়ি ত্রিপুরা কিশোরী-বিলাইছড়ি ও লামায় মারমা তরুনী ধর্ষকদের সাজার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ