• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2018   Monday

খাগড়াছড়িতে সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সিভিল সার্জন শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিষ্ট্রট মোঃ জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া,মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ। এ ছাড়া ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ,এনজিও প্রতিনিধি,সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে পেজেন্টেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাগড়াছড়ি সার্বিলেন্স টিমের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার আলম।


সভায় ৬ থেকে ১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ বয়সী শিশুদের জন্য এ প্লাস ভিটামিন ক্যাপসুলের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। এই এ প্লাস ক্যাপসুল শিশুদের রাত কানা রোগের পাশাপাশি ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে।


আগামী ১৪ জুলাই খাগড়াছড়িতে ৯শ ৯০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১শ ৮৩ জন নীল রঙের এক লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪শ ২জন শিশুকে লাল রঙের দুই লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।


এ ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পইন অনুষ্ঠান সফল করতে, এছাড়া কোন শিশু যাতে ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে সেই জন্য খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ শাহ আলম সকলের সহযোগীতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ