• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচর থেকে অপহৃত ১৮জন গ্রামবাসীকে উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2018   Monday

রাঙামাটির নানিয়ারচর ও বন্দুকভাঙ্গা থেকে অপহৃত ১৮ জন গ্রামবাসীকে অক্ষত অবস্থয় মুক্তির দাবীতে সোমবার ঘিলাছড়ি বাজারসহ তিনটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন। এদিকে অপহৃত ১৮ জনের মধ্যে ৪ জনকে অপহরণকারীরা মুক্তি দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।


সোমবার সকালের দিকে উবিগ্ন নানিয়ারচর এলাকাবাসী ব্যানারে পৃথক পৃথকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে ঘিলাছড়ি বাজার, বুয়ো আদাম ও জুরাছড়ি এলাকায় ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।


এদিকে একটি সূত্র জানিয়েছে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ১৬ জন গ্রামবাসীকে অপহরনের পর রোববার রাতে ৪জনকে মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা মুক্তি দিয়েছে। এরা হলেন চন্দিলাল চাকমা, স্বপন চাকমা,রুদ্র সেন চাকমা ও শ্যামল কান্তি চাকমা। তবে তাদের কোথায় থেকে মুক্তি দেয়া হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোসনা দেয়। আগামী ২৫ জুলাই নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপ-নির্বাচনে জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলী ও বিএনপির কোন প্রার্থী দেযনি। তবে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও এমএন লারমা গ্রুপের সমর্থিত প্রার্থী দিয়েছে। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক রাজিৈনতক দলগুলোর মধ্যে অপহরনের ঘটতে পারে বলে ধারনা। তবে অপর একটি সূত্র বলছে এলাকায় ধার্য্যকৃত গণ চাদাঁর টাকা পরিশোধ না করায় তাদেরকে অপহরণ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


এদিকে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরান ধন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ১৮ গ্রামবাসীকে অপহরনের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মঙ্গলবার নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। বিবৃতিতে সকাল সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ সফল করতে উপজেলার যান-বাহন শ্রমিক ও মালিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান অপহরনের বিষয়ে তার জানা নেই এবং অপহরনের বিষয়ে কেউই অভিযোগ করতে আসেনি পুলিশের কাছে।


উল্লেখ্য, গেল রোববার নানিয়ারচর উপজেলা থেকে ১৬ জন ও বুধবার রাঙামাটির সদও উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে ২ জন গ্রামবাসীকে দুবর্ৃৃত্তরা অপহরণ করে। এ অপহরণ ঘটনার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ