• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018   Tuesday

রাউজানে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও কাউখালীতে মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে  মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিলউইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিকযুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

 

মঙ্গলবার দুপুরে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিকযুব ফোরামের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিলউইমেন্স ফেডারেশনের জেলার সহ সাধারণ সম্পাদক অবনিকা চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলাশাখার দপ্তর সম্পাদক সমর চাকমা প্রমূখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ এখন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয় কিংবা ঘরে-বাইরে প্রতিদিন কেউ না কেউ ধর্ষণ-খুন-গুম-হত্যা-অপহরণের শিকার হচ্ছে। এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে গ্রেফতার ও সুষ্ঠ বিচার না করায় অপরাধীরা এসব ঘটনা বার বার ঘটাচ্ছে। দেশে নারীরা আজ অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে বলে সমাবেশে বক্তরা অভিযোগ করে। এ সময় রাউজানে স্কুলছাত্রীহত্যা ও কাউখালীতে এক মারমানারী ধর্ষণের ঘটনায়তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও বিচারে দাবি জানান নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ