• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2018   Saturday

দেশের প্রথিতযশা ২৫ চিত্র শিল্পীকে নিয়ে শনিবার থেকে সপ্তাহব্যাপী রাঙামাটিতে প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ- শীর্ষক  ৬ষ্ঠ আর্ট ক্যাম্প  উদ্বোধন করা হয়েছে।

 

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে  রাঙামাটি পর্যটন মোটেল হল রুমে  দেশাত্ববোক গান ও আদিবাসীদের নৃত্যের মাধ্যমে দেশবরেণ্য চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি কবি ও শিল্প সমালোচক রবিউল হোসাইন। আলোচনায় অংশ নেন বরেণ্য চিত্র শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসাম, আবুল বারক আলভী, হামিদুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবএইড গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (গণ যোগাযোগ) ও ক্যাম্পের সমন্বয়ক সাইফুর রহমান লেনিন।

 

উদ্বোধনী শেষে  অংশ গ্রহণকারী বিপাশা হায়াতসহ অন্যান্য নবীন চিত্র শিল্পীদের হাতে ছবি আঁকার সরঞ্জামাদি ও অ্যাপ্রোন তুলে দেন প্রবীন দেশবরেণ্য চিত্র শিল্পীরা। আগামী ২০ জুলাই পর্ষন্ত এই আর্ট ক্যাম্প চলবে।

 

আর্ট ক্যাম্পে অংশ গ্রহন করেন সমরজিৎ রায় চৌধুরী,মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, আলোকেশ ঘোষ, আইভি জামান, তরুন ঘোষ, রনজিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, বিপাশা হায়াতসহ ২৫ চিত্রশিল্পী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি কবি ও শিল্প সমালোচক রবিউল হুসাইন বলেন,  এই আর্ট ক্যাম্পে নবীন ও প্রবীন শিল্পীদের মেইল বন্ধন তৈরী হচ্ছে। এতে তারা একে অপরকে অভিজ্ঞতা ভাববিনিময় করতে পারবেন। তিনি ফাইফ স্টার হোটেলে ও হাসপাতাতালে চিত্র কর্মে নিজস্ব গ্যারালী দরকার বলে মতামত প্রকাশ করে ল্যাবে এইডে আলাদা গ্যালারী  স্থাপনের প্রস্তাব রাখেন। এতে করে যারা রোগী ও অভিভাবকরা  আসবের তারা দেখতে পারবেন ও তাদের মন ভালো হবে।  ল্যাব এইডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে তাহলে এ শিল্পের মাত্রা, ব্যপ্তি অনেক বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

 

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক ও ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান লেলিন জানান,  সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পে চিত্রশিল্পীরা রাঙামাটির হ্রদ পাহাড় ঝর্ণা, আদিবাসীদের জীবনযাত্রা ও এলাকার নানান নৈর্সগিক সৌর্ন্দয্য উপভোগের পর তুলির আচঁরে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন।

 

তিনি আরো জানান, এই আর্ট ক্যাম্প মূলত তরুন ও প্রবীন চিত্র শিল্পীদের সমন্বয় ঘটে। তরুন শিল্পীরা তাদের চিত্রকর্ম নিয়ে প্রবীনদের সাথে ভাবনা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা পান। প্রবীণদের সংস্পর্শে থেকে তাদের ছবি আকার কৌশল দেখার পাশাপাশি প্রবীণদের দ্বারা তরুনদেন  চিত্রকর্ম বিচার-বিশ্øেষনের এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকে। 

 

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দি উপস্থিত থাকা কথা থাকলেও  তিনি ঢাকায় জরুরী কাজ থাকায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি রোববার থেকে দু দিন উপস্থিত থেকে  ক্যাম্পে অংশ নেবেন।

 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর ল্যাব এইড এই  আর্ট ক্যাম্প আয়োজন করে আসছে ।  ইতোমধ্যে সেন্টমার্টিন, মেঘনা, বান্দরবান, সুন্দরবন ও কক্সবাজারে এ ক্যাম্পের আয়োজন সম্পন্ন হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ