• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে
দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে রাঙামাটিতে শনিবার থেকে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2018   Friday

দেশ বরেণ্য শিল্পীকে নিয়ে শনিবার থেকে সপ্তাহব্যাপী রাঙামাটিতে প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ- শীর্ষক ৬ষ্ঠ আর্ট ক্যাম্প শুরু হচ্ছে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে দেশবরেণ্য ২৫ চিত্র শিল্পী অংশ নিচ্ছেন বলে আয়োজক সুত্রে জানা গেছে। আগামী ২০ জুলাই পর্ষন্ত এই আর্ট ক্যাম্প চলবে।


ল্যাবএইড গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (গণ যোগাযোগ) ও সমন্বয়ক সাইফুর রহমান লেনিন শনিবার সকাল ১১টায় রাঙামাটি পর্যটন মোটেল হল রুমে সপ্তাহ ব্যাপী দেশবরেণ্য চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য স্থপতি,কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন ও বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী।


তিনি জানান এই আর্ট ক্যাম্পে দেশবরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী,সমনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, আলোকেশ ঘোষ, আইভি জামান, তরুন ঘোষ, রনজিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, ঢালি আল মামুন, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, কারু তিতাস, বিপাশা হায়াত, সুমন সরকার, নাজিয়া আন্দালিব প্রিমা, ফারজানা আহমেদ উর্মি, অনুকুল মজুমদার,রাশেদ কামাল, শবর্বরী রায় চৌধুরী ও নাজমুন আক্তার অংশ গ্রহন করার কথা রয়েছে।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ল্যাব এইড এ আর্ট ক্যাম্প আয়োজন করে আসছে । এর আগে সেন্টমার্টিন, মেঘনা, বান্দরবান, সুন্দরবন ও কক্সবাজারে মোট ৫টি স্থানে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ