• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে চঞ্চুমনি চাকমার উপর হামলার প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবশে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2018   Friday

দর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলা, আলুটিলায় ইউপিডিএফ সদস্য জ্ঞানেন্দু চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়িতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)সহ তিনটি সংগঠন। 

 

পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্বনির্ভর বাজার পুলিশ বক্সের সামনে থেকে ঘুরে শহীদ অমর বিকাশ চাকমা সড়কে গিয়ে বিক্ষোভ সমাবেশ মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।

 

বক্তারা অভিযোগ করে বলেন প্রশাসনের প্রত্যক্ষ মদদে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে খাগড়াছড়ি শহরের প্রেসক্লাবের মতো জায়গায় প্রশাসনের নিরাপত্তা বলয়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপর হামলা চালিয়ে তাকে অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছে। এই সন্ত্রাসীরা আলুটিলায় ইউপিডিএফ কর্মী জ্ঞানেন্দু চাকমাকে গুলি করে হত্যা করেছে এবং শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে জ্ঞানেন্দু চাকমার মরদেহ নিতে আসা তার ছোট ভাইকে পুলিশের সামনে থেকে তুলে নিয়ে মারধর করেছে।

 

বক্তারা অভিযোগ করে আরো বলেন, সংস্কারবাদী সন্ত্রাসীরা নিহত ইউপিডিএফ সদস্য জ্ঞানেন্দু চাকমার মরদেহ তার বাড়িতে না নেয়ার জন্য নানাভাবে পরিবারের লোকজনকে হুমকি দেয়ায় কারণে তার পরিবার ও আত্মীয়-স্বজনরা খাগড়াছড়ি শহরের উত্তর খবংপুজ্জে শ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু প্রশাসন মরদেহটি হস্তান্তর না করায় তা করতে পারেনি। প্রশাসনের এমন কর্মকা-ে তারা নিন্দা জানান।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জ্ঞানেন্দু চাকমাকে হত্যা, চঞ্চুমনি চাকমার উপর হামলাকারী সংস্কারবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ