• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2018   Sunday

রোববার খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী শুরু হয়েছে।

 

পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম। পরে টাউন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটোয়ারী, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন, খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন।

 

সভায় বক্তারা গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজ নগর গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিকে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদের স্মরণে সারা দেশে ৩০ লাখ গাছের চারা রোপনের অংশ হিসেবে খাগড়াছড়িতে ৫৬হাজার ৩শটি চারা রোপন করা হয়েছে বলে জানানো হয়। এর আগে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনঃরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ