• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে
পার্বত্যাঞ্চলে বন ধ্বংসের কারণে ভূমিধস’সহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018   Monday

বিভিন্নভাবে পার্বত্যাঞ্চলে বন ধ্বংস হওয়ার কারণে ভূমিধস’সহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা

 

তিনি বলেন, বর্তমানে যে বন রয়েছে সেগুলো রক্ষা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 

সোমবার থেকে রাঙামাটিতে ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিপ্তরের আয়োজেনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙামাটি পৌর সভা চত্বরে মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ ছানা উল্ল্যাহ পাটওয়ারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ শাহজাহান, রাঙামাটি সদর জোনের মেজর আশরাফ। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৈাফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে কৃষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক হাজার ফলজ ও ঔষধী চারা গাছ বিতরণ করা হয়।


এর আগে রাঙামাটি জেলা প্রশাসন চত্বর থেকে রাঙামাটি পৌর সভা চত্বর পর্ষন্ত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সেখানে অতিথিরা পায়রা ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় এবার ১২ টি স্টলে বিভিন্ন ফসলি ও ঔষধি চারা গাছ বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে উল্লেখ করে আরো বলেন, পরিবেশ রক্ষা করতে প্রয়োজন বেশী করে গাছ লাগাতে হবে। আমাদের দেশের মাটির উর্বরতা বেশী তাই প্রায় সব ধরনের গাছ এখানে জন্মায়। পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনের উপর গুরুত্ব দিয়ে বলেন, গবেষকদের মতে পলিথিন মাটিতে প্রায় ২শত বছরেরও বেশী অক্ষত থাকে। যা মাটির সাথে মিশে যায় না। যার ফলে মাটির উর্বরতা কমে যায়। পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা বাড়াতে


তিনি বলেন, পাহাড়ের যে সমস্ত খালি জায়গা রয়েছে সেখানে কৃষকদের বেশী করে গাছ লাগানের পাশাপাশি অপরিপক্ক গাছ না কাটার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ