• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মানিকছড়িতে পিসিপিসহ ৪ সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018   Monday

খাগড়াছড়ি জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপরহামলা এবং কাউখালী-খাগড়াছড়িতে পাহাড়ি নারী ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার মানিক ছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ চার সংগঠন। 

 

পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ডেবিট চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘট থেকে শুরু করে কলেজিয়েট স্কুলে সামনে যেতে চাইলে মানিক ছড়ি গিরী মৈত্রী কলেজ গেইটে সামনে আইন-শৃখলা বাহিনী বাধা দেয়। পরে সেখান থেকে ফিরে আবার একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, ডিওয়াইএফ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, ১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল চাকমা, ২নং দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা প্রমূখ। এ সময় হিলউইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী রানী বসু ও ৩ নং বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমা উপস্থিত ছিলেন।


বক্তারা, চঞ্চুমনি চাকমার উপর হামলাকারীদের গ্রেফতার, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের নারী নির্যাতন-ধর্ষণ-খুন-গুম-অপহরণ বন্ধ, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বাতিল ও সারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ