• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায়
খাগড়াছড়ি জেলা পরিষদ সততার সহিত জনকল্যাণে কাজ করছে-জুয়েল চাকমা

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা বলেছেন, প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এখন প্রশাসনের কর্মকর্তারা জনগণের অবিচ্ছিন্ন অংশ। তাঁদেরকে এখন জনগণের কাছে যেতে হয়,জনগণের কথা শুনতে হয় এবং জনগণের হৃৎস্পন্দন অনুভব করতে হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও তার হস্তান্তরিত সকল বিভাগ সততার সহিত  জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং এ সেবার মান বৃদ্ধির চেষ্টা করছে প্রতিদিন।

 

সোমবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আযোজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জুয়েল চাকমা এসব কথা বলেন।

 

পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাধন চাকমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ পরিচালক জনাব সুসময় চাকমা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক জনাব বিপ্লব বড়ূয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মো: সফর উদ্দীন প্রমূখ। এসময় পরিষদের সম্মানিত সদস্য বেগম নিগার সুলতানা, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাবৃন্দ ও পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বায়নে চ্যালেঞ্জ মোকাবিলা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে খাগড়াছড়ি জেলার সরকারি কর্মকর্তা -কর্মচারীদরে  আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ