• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পৌরসভার ৪৭কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2018   Friday

শুক্রবার রাঙামাটি পৌর সভার ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৪৭ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে রাঙামাটি পৌরসভার বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বাজেট ঘোষনা করেন রাঙ্গামাটি পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক এবং ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বিল্লাল হোসেন টিটু। বক্তব্যে দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক বাঞ্চিতা চাকমা ও প্যোনেল মেয়র ও কালায়ন চাকমা।

 

উন্মুক্ত বাজেটে মোট রাজস্ব আয় ৬ কোটি ৯৮ লক্ষ ৬৯ হাজার টাকা, উন্নয়ন আয় ৩৮কোটি ৪৩ লক্ষ ২৪ হাজার টাকা এবং মূলধন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ২লক্ষ ১৬ হাজার টাকা। বাজেটে নতুন কর বাড়ানো হয়নি।

 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট ঘোষনার পর উপস্থিত জনগণের বাজেট ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌর মেয়র  মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

তিনি বলেন প্রশিক্ষনের মাধ্যমে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে এমন খেলোয়ার তৈরি করতে হবে, রাস্তাঘাট নির্মান ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত রয়েছে। প্রতিটি এলাকায় অঞ্চলভিত্তিক বাজার করার চিন্তা পৌরসভা করছে। এছাড়া বনরূপা এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপনের জন্য বন বিভাগের জায়গা পাওয়ার বিষয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে রেডিও সেন্টারে সামনে যে ডাম্পিং স্টেশন রয়েছে তা স্থায়ীভাবে সাপছড়ি করার চিন্তা ভাবনা পৌরসভার রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ