• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2018   Saturday

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

পৌর টাউন হলে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শান্তির প্রতিক সাদা পায়রা ও বেলুন উঠিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করবেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী।

 

মো: মুমিনুল হকের সঞ্চালনায় খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি ও জেলা সমবায় কর্মকর্তা রতœ কান্তি রোয়াজা, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক গ্রুপের সভাপতি আব্দুল মান্নান,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন টিটো, খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: ইউনুছ প্রমূখ। এছাড়াও এতে সমিতির নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

 

বার্ষিক সাধারণ সভায় পরিবহণ সেক্টরের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়সহ সচেতনতা মুলক আলোচনা ও আয়-ব্যায়সহ পরিবহন চালক মরহুম আব্দুল কুদ্দুসকে কল্যাণ ফান্ড থেকে ২লক্ষ টাকা হস্তান্তর করা হয়।

 

প্রধান অতিথি বলেন, দক্ষ চালক দিয়ে যানবাহন চলাচলসহ সর্তক থাকলে পথচারী ও যাত্রীদের জীবন বাঁচবে বলে মন্তব্য করে প্রধান অতিথি বলেন, সচেতনতাই পারে সব দূর্ঘটনা রোধ করতে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ