• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মেধাবী ছাত্র জিফোর চাকমার পরিবারের স্বচ্ছলতা বাড়াতে জেলা পরিষদের সেলাই মেশিন প্রদান

রকি চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2018   Monday

জুরাছড়িতে মেধাবী ও গরীব ছাত্র জিফোর চাকমার পড়াশুনার সহায়তায় তার পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

 

সোমবার জুরাছড়ি উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে জিফোর চাকমার  মা রিতা চাকমার হাতে তুলে দিলেন এই  সেলাই মেশিন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা । এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রিভা চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ সদস্য জ্ঞ্যানেন্দু বিকাশ চাকমা বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার । তাই প্রতিটি মায়ের উচিত শিশুকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব  পালন করার জন্য ।

 

 তিনি আরো বলেন সরকার বর্তমানে প্রতিটি ছাত্রকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়ে  বিনা পয়সায় বই হাতে তুলে দিচ্ছে  তাই শিক্ষা গ্রহনের দায়িত্ব প্রতিটি ছাত্রের।

 

জিফোর চাকমার মা রিতা চাকমা বলেন, তিনি ও তার ছেলেএকটি পুরাতন মেশিন দিয়ে কোন রকম ভাড়া দিয়ে  দোকান পরিচালনা করেন। এই নতুন সেলাই মেশিন পেয়ে তা পরিবার অনেক খুশি  এবং এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে ছেলের পড়াশুনাসহ সংসারের আয় হবে।

 

উল্লেখ্য, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জিফোর চাকমা। সে লেখাপড়ার পাশাপাশি তার মাকে সেলা্ইয়ে সহায়তা করে লেখাপড়াসহ পরিবারের খরচ মিটিয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ