• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018   Thursday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নিমর্মভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামপাহাড়িছাত্রপরিষদ (পিসিপি)সহ তিনটি সংগঠন।


পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক কল্যান চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পানছড়ি উপজেলা পুজগাং স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুজগাং বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ডিওয়াইএফ’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরমঙ্গল চাকমা, পিসিপি’র সাবেক উপজেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি জেলা সদস্য হিমেল চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি সদস্য সঞ্জয় চাকমা, এইচডব্লিউএফ’র উপজেলা শাখার সদস্য মিতালী চাকমা।


সমাবেশে বক্তারা কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত ধর্ষণ-খুনের ঘটনায় সুষ্ঠুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। অপরাধীরা পার পেয়ে এমন নৃশংস ঘটনা সংঘটিত করতে উৎসাহিত হচ্ছে।


বক্তারা অবিলম্বে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ