• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনায় রাঙামাটিতে প্রদীপ প্রজ্জ্বালন ও মৌন প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018   Thursday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ৯ মাইল পঞ্চম শ্রেনীর শ্রেনীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনায় এবং ধর্ষক ও খুনিদের শাস্তির দাবীতে বৃহস্পতিবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন  ও মৌন প্রতিবাদ করা হয়েছে। 

 

রাঙামাটি ত্রিপুরা ষ্টুডেন্ট ফোরাম ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের গর্জনতলী এলাকায় অখন্ড মন্ডলী মন্দির প্রাঙ্গণে সাড়িবদ্ধ হয়ে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে শতাধিক নারী পুরুষসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনা করেন।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সদস্য অঞ্জুলাল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি জেলা শাখার সভাপতি হৃদয় ত্রিপুরা, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদিকা উর্মি ত্রিপুরা প্রমুখ।

 

অনুষ্ঠান উপস্থিত নেতবৃন্দ কৃত্তিকা ত্রিপুরা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।


উল্লেখ্য, গেল শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইল এলাকায় ধর্ষণের পর হত্যা করে ৫ম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে। পরে তাদের বাড়ির নিচে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের মা অনুমতি ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ