• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে গ্রীনহীলের চার দিন ব্যাপী ইন্টেগ্রেটেড ট্রেনিং এর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2018   Sunday

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে ”এডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ(এইউএইচসি) প্রকল্পের তিন পার্বত্য জেলায় ১৮ উপজেলায় নতুন নিয়োগকৃতদের রোববার থেকে রাঙামাটিতে চার দিন ব্যাপী ইন্টেগ্রেটেড ট্রেনিং এর উদ্ধোধন করা হয়েছে। 

 

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে গ্রীন হিল-সূর্যের হাসি নেটওয়ার্ক প্রকল্প ”এডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ (এইউএইচসি)  প্রকল্পের উদ্যোগে এবং কেমোনিকস ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরী সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহারঞ্জন নন্দী।  ডেপুটি সিভিল সার্জন মহোদয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা। গ্রীনহীলের কর্মসূচী পরিচালক  লাল ছোয়াক লিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সাবেক সিভিল সার্জন ডাঃ উদয় শংকর দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক সাইলু মং মারমা।

 

প্রধান অতিথি  বক্তব্যে  ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহারঞ্জন নন্দী বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলে স¦াস্থ্য সেবা দোড়গোড়ায় পৌছাতে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাদের কার্যক্রমও এগিয়ে আসতে হবে। তবে রাঙ্গামাটি জেলায় মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কম বলে উল্লেখ করেন। গ্রীন হিলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষৎতে ও সব সময় গ্রীনহিলের যে কোন সাহায্য-সহযোগিতা ও পাশে থাকার  আশাবাদ ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ উদয় শংকর দেওয়ান বলেন, দীর্ঘ বছর সরকারী চাকুরী জীবনে এ অঞ্চলে সাধারণ মানুষের জন্য সেবা করে আসছি। আগামীতেও গ্রীন হিল সূর্যের হাসি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবাদানে অবদান রাখার জন্য নিজেকে নিয়োজিত করেছি।

 

সভাপতির বক্তব্যে লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া বলেন, সরকার ও সংশ্লিষ্ট বিভাগ সমূহে স্বাস্থ্য সকলেরই াথে সুসম্পর্ক বজায় রেখে গ্রীন হিল-এইউএইচসি প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকলেই সমনি¦ত উদ্যেগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা বিশেষ করে গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ