• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ির বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2018   Sunday

দীর্ঘ প্রতীক্ষার পর খাগড়াছড়িবাসীর বিদ্যুৎ ভোগান্তির অবসান হয়েছে। রোববার দুপুরে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ভিডিও কনফারেন্সের সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম প্রমূখ।
এর আগে গেল ৫ এপ্রিল খাগড়াছড়ির শহরতলী ঠাকুরছড়ায় নির্মিত গ্রীড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি ও আশপাশ এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।


সরকার ও এডিবি‘র সহায়তায় শহরতলীর ঠাকুরছড়ায় ৬ একর জায়গার উপর প্রায় গ্রীড উপকেন্দ্রটি স্থাপিত হয়। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে পুরো সঞ্চালন লাইন ও উপকেন্দ্র নির্মাণ কাজ করেছে বিদেশি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কেবল উপকেন্দ্রটি নির্মানে খরচ হয় ৫৪ কোটি ৫৭ লাখ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ