• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় স্কুল ছাত্রীর ধর্ষনকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018   Monday
no

no

দিঘীনালায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষনকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তিসহ নিরাপদ পাহাড়ের দাবীতে সোমবার সন্ধ্যায় রাঙামাটিতে মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন। 

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এ মৌন প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের রাণী ইয়ান ইয়ান,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনের নেত্রী টুকু তালুকদার, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, কনিকা বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, ছাত্র ইউনিয়নের নেতা সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

 

কর্মসূচিতে নারী হেডম্যান নেটওর্য়াকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ শিশু,নারী ও পুরুষ অংশ নেন।


উল্লেখ্য, গেল ২৮ জুলাই রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা জঙ্গল থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা পূর্ণার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ