• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি চার সংগঠনের

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018   Monday

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতাকর্মীসহ ৭ জনকে হত্যার ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখান করে ঘটনার সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদসহ চার সংগঠন।

 

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা,পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা এক যৌথ বিবৃতিতে  এ প্রত্যাখানের কথা জানান।

 

বিবৃতিতে দাবী করা হয়, যে প্রশাসনের ব্যর্থতার জন্য পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারার মধ্যে জেলা শহরের গুরুত্বপূর্ণ বাজার স্বনির্ভরে এত বড় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সে প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্ত করা কখনোই সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের কোন মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া শহরের কেন্দ্রস্থলে এসে ১০-১২ জন সন্ত্রাসীর পক্ষে ২৫ মিনিট ধরে এভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বিজিবি পোস্টের পাশ দিয়ে হেঁটে পালিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, আর তাই প্রশাসন কোনভাবে এ হত্যাকা-ের দায় এড়াতে পারে না।’

 

এদিকে হামলার দুুদিন পরও জড়িত অপরাধীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে চার সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে অভিযোগ করে আরো বলা হয় সন্ত্রাসীরা খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া, মধুপুর, তেঁতুলতলা ও খাগড়াপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

 

প্রসঙ্গতঃ ঘটনার পর খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফকে প্রধান করে চার সদস্য কমিটি গঠন করে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও শনিবারের হত্যাকান্ড তদন্তে জেলা প্রশাসনে করা কমিটির প্রধান মোহাম্মদ আবু ইউসুফ জানান, প্রশাসন সরকারি দায়িত্বের অংশ হিসেবেই কমিটি করেছে। এরিমধ্যে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ে অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে। বিচার বিভাগয়ি তদন্ত কমিটি গঠনের এখতিয়ার বিচার বিভাগের।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনের উদ্বেগ কাটাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের জিওসি, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি-এর উপস্থিতিতে গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হবে।

 

তিনি ইউপিডিএফভূক্ত চার সংগঠনের দাবির বিষয়ে বলেন, বিচার বিভাগের পক্ষেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা সম্ভব। প্রশাসনের পক্ষে যতোটুকু সম্ভব তা আন্তরিকতার সাথেই করা হচ্ছে। এবং তদন্ত কমিটির কাজও ইতিবাচক গতিতে এগোচ্ছে। কারো কোন দাবি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই করা বাঞ্চনীয়।

 

উল্লেখ্য, গেল শনিবার সকালে খাগড়াছড়ির স্বনির্র্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ইউপিডিএফ সমর্থিত পিসিপির খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন। হামলার সময় পালাতে গিয়ে আরেক বৃদ্ধ রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। নিহত ৭ জনের মধ্যে ৪ জনই পথচারী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ