• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018   Monday

পিসিপি-যুব ফোরামের তিন নেতাসহ ৭জনকে ব্রাশ ফায়ারে হত্যার প্রতিবাদে  সোমবার খাগড়াছড়িতে শান্তিপূর্ন  আধা বেলা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)  এ অবরোধের ডাক দেয়।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সকাল থেকে দুপুর পর্ষন্ত সড়ক অবরোধ  চলাকালে পিকেটাররা জেলার বিভিন্নস্থানে সড়কে টায়ার জ¦ালিয়ে পিকেটিং করে। অবরোধ চলাকালে দূরপাল্লার কোন যান চলাচল করেনি। উপজেলাগুলোর অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ ছিল।

 

প্রেস বার্তায় সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি  অবিলম্বে স্বনির্ভরে ৬ জনকে হত্যা ও পেরাছড়ায় জনতার মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তপূর্বক ঘটনায় জড়িত সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় প্রেস বার্তায়।

 

উল্লেখ্য, গেল শনিবার সকাল খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে একদল দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে পিসিিিপ’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন হিনত হন। এছাড়া একই দিনে পেরাছড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় সন কুমার চাকমাসহ ৪জন আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ