• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দরিদ্রদের মাঝে চাল বিতরণকালে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা
সরকার সব ধর্মাবলম্বী মানুষের প্রতি সমান আচরণে বিশ্বাসী

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2018   Tuesday

প্রতিমন্ত্রী পদ-মর্যাদার পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সোমবার খাগড়াছড়িতে কয়েক’শ দরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন।


খাগড়াছড় পার্বত্য জলা পরিষদ বাংলোর সামনে দলের নেতাদের সাথে নিয়ে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই দেশ উন্নয়নের পথে বিশ^কে তাক লাগিয়েছে। আজকের এই দিনে ২০০৪ সালে তাঁকে প্রাণে মারার জন্য খালেদা জিয়া এবং তাঁর কুপুত্র তারেক জিয়ার ষড়যন্ত্রে প্রকাশ্য জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল। সৃষ্টিকর্তার দয়ায় তিনি এখনো বেঁচে আছেন। আর এতিমের টাকা চুরি করে আদালতের রায়ে খালেদা জিয়া এখন জেলে।


তিনি আরো বলেন, সরকার সব ধর্মাবলম্বী মানুষের প্রতি সমান আচরণে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর একটাই কথা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এই নীতিতে চলতে পারলে পাহাড়-সমতল কোথাও উগ্রতা মাথাচাড়া দিতে পারবে না।


এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম এবং আওয়ামীলীগ নেতা নুর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এর আগে শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ