• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বনযোগীছড়া সেনা বাহিনীর প্রীতি ভোজের আয়োজন

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2018   Wednesday

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বুধবার জুরাছড়ির বনযোগীছড়া সেনা বাহিনীর উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্ব্বারী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্যদের সাথে প্রীতি ভোজের আয়োজন করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি বনযোগীছড়া জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএইচসি । এ সময় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, সলক কলেজের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ন চাকমাসহ জোনের পদস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


জোন অধিনায়ক প্রীতি ভোজন শেষে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএইচসি এলাকার সার্বিক পরিস্থিতি বিষয়ে খোজ খবর নেন।


এসময় তিনি বলেন, একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল-আযাহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল-আযহা ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এরই সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তÍষ্টি অর্জন।


তিনি এই ত্যাগের মহিমার দিনে বিগত বছরের সকল গ্লানি মুছে ফেলে আগামী দিনে সুন্দর ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ