• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ৭খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2018   Monday

খাগড়াছড়িতে সাত খুনের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকা কমিশন বাংলাদেশ কর্তৃক গঠিত তদন্ত কমিটি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিন সদস্যের এ তদন্ত কমিটির সদস্যরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিনটি সংগঠনের নেতা, স্বনির্ভর বাজারের ব্যবসায়ী ও ভূক্তভোগীদের সাথে কথা বলেন।

 

তদন্ত কমিটির সদস্যগণ হলেন নূরুন নাহার ওসমানী, আহ্বায়ক, তদন্ত কমিটি ও সদস্য জাতীয় মানবাধিকার কমিশন, বাঞ্চিতা চাকমা, সদস্য তদন্ত কমিটি ও জাতীয় মানবাধিকার কমিশন এবং এম রবিউল ইসলাম, সদস্য সচিব, তদন্ত কমিটি ও উপ পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন।

 

সকালে তদন্ত কমিটি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করার পর দুপুর সাড়ে এগারোটায় ঘটনাস্থল স্বনিভর্র বাজার এলাকা পরিদর্শন করে। এ সময় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তদন্ত কমিটির সাথে সাক্ষাত করেন। তারা তদন্ত কমিটির আহ্বায়কের হাতে সংগঠনের লিখিত বক্তব্য তুলে দেন।

 

ঘটনাস্থল পরিদর্শনের সময় তদন্ত কমিটির আহ্বায়ক নূরুন নাহার ওসমানী সাংবাদিকদের বলেন, আমরা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের তদন্ত রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দেওয়া হবে। তারপর কমিশনের চেয়ারম্যান তা সংবাদ মাধ্যমকে জানাতেও পারেন।  এ ব্যাপারে আমরা এখন কোন মন্তব্য করবো না।

 

উল্লেখ্য, গেল ১৮ আগস্ট ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের কর্মসূচি ছিলো। এ কর্মসূচি প্রস্তুতির সময় সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে ৬ জন ও একই দিন দুপুরে সকালের ঘটনার প্রতিবাদে মিছিলের প্রস্তুতির সময় আবারো সশস্ত্র হামলার এক জনকে খুন করে। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রতিপক্ষ গ্রুপ জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক এর সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ