• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির কাছে পিসিপিসহ তিন সংগঠনের স্মারকলিপি পেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2018   Monday

খাগড়াছড়িতে ৭ খুনের ঘটনায় মানবাধিকার কমিশন থেকে গঠিত তদন্ত কমিটির কাছে স্মারকলিপি পেশ করেছে  পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ।  

 

স্মারকলিপিতে জেএসএস সংস্কারবাদী ও নব্য মুখোশ বাহিনীকে দায়ি করে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তি, হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তা এবং পুলিশ-বিজিবি সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও আহতদের চিকিৎসার খরচসহ নিহত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দাবি জানানো হয়েছে।


সোমবার পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলাশাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, গেল ১৮ আগষ্ট খাগড়াছড়ির স্বনির্ভর ও পেরাছড়া এলাকায় জেএসএস সংস্কারবাদীদের সশস্ত্র হামলায় তিন সংগঠনের নেতাসহ ৭ ব্যক্তি নিহতের ঘটনায় তদন্তে আসা জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল বিকাশ ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার নেত্রী এন্টি চাকমা। এসময় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানীর নেতৃত্বে তদন্ত কমিটি তিন সংগঠনের প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং ঘটনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে বিস্তারিত জেনে নেন। প্রতিনিধি দলের অন্যত মসদস্য ও পিসিপি নেতা সমর চাকমা হামলার সময় মুহুর্মুহু গুলির মধ্যে কিভাবে পালিয়ে আত্মরক্ষা করেন তার বিশদ বর্ণনা তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।

 

বিবৃতিতে আরো বলা হয়, কমিশনের তদন্ত কমিটির কাছে ঘটনার বিবরণ দিয়ে জানান ঘটনার দিন ৮ থেকে ১০ জন সদস্য টমটম অটোরিক্সা যোগে এসে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে এবং ২৫ মিনিট ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালানোর পর খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দিয়ে উত্তর দিকে বিজিবি’র চেক পোস্টের পাশ দিয়ে হেঁটে পালিয়ে যায়। এছাড়া ঘটনার খবর শনে পেরাছড়ায় বিক্ষুদ্ধ জনতার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ সভা বন্ধ করে রাজপথে নেমে পড়ে। এসময় সংস্কারবাদীরা মিছিলে গুলি চালালে এতে সন কুমার চাকমা নামে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।

 

বিবৃতিতে তদন্ত কমটির কাছে তিন সংগঠনের পক্ষ থেকে চলমান সংঘাত সংঘাত বন্ধের জন্য চার দফা সুপারিশ পেশ  করা হয়। সেগুলোর মধ্যে হচ্ছে ইউপিডিএফকে দমনের হাতিয়ার হিসেবে জেএসএস সংস্কারবাদী-নব্য মুখোশ বাহিনীকে ব্যবহার বন্ধ করা ও জেএসএস সংস্কারবাদীদের অগণতান্ত্রিক ফ্যাসিষ্ট আচরণ বন্ধ করাসহ ইত্যাদি। এসময় তদন্ত কমিটির কাছে তিন সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ন দলিল পত্রও পেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ