• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান পরিকল্পনা মাধ্যমে দেশকে উন্নত শিখরে এগিয়ে নিচ্ছেন

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2018   Monday

ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আগামী একাদশ নির্বাচনে তাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন। 

 

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সমাবেশে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার দিয়েছেন, প্রান্তিক জনপদের গরীব রোগীদের জন্য কমিউনিটি ক্লিনিক, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, খাগড়াছড়ি-পানছড়ি-দুধুকছড়া সড়কে একসাথে ১৯টি ব্রীজ নির্মান, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এলাকার জনগনের সেবা প্রদানের জন্য ডিজিটাল ইউনিয়ন পরিষদ নির্মানসহ নানান পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নতির শিখরে এগিয়ে নিচ্ছেন।

 

পানছড়ি বাজারে অনুষ্ঠিত শোক সমাবেশে পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা ও খগেশ্বর ত্রিপুরা।


এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি জেলার ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে পানছড়ি আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাজির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, মংকেচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান হেলাল, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য বাসন্তী চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্র চাই মারমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমুখ।


অনুষ্ঠান শেষে টাস্ক ফোর্স চেয়ারম্যান পানছড়ি ইউপি কর্তৃক নির্মিত ডাষ্টবিন ও অনুষ্টান শেষে পানছড়ির নতুন পর্যটন স্পট ‘মায়া কানন’ উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ