• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দেশ উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে-একেএম মামুনুর রশিদ

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2018   Tuesday

রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোঃ একেএম মামুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন মুলক কাজ করে যাওয়ায় ক্রমান্বয়ে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। ভৌগোলিকগত কারনে তিন পার্বত্য জেলায় কিছু কিছু জায়গায় পর্যাপ্ত উন্নয়ন করা সম্ভব না হলে ও দেশের উন্নয়নের মূল  স্রোতধারার সাথে একীভূত করে এ তিন জেলার উন্নয়নের জন্য সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে।


মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি উপজেলা পর্যায়ে কর্মকর্তা হেডম্যান কার্বারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানসম্মত শিক্ষা দূর্ণীতিদমন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।


উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারি মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার তানভীর আহম্মদ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বরকল উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দেন। পরে তিনি উপজেলার চারজন ভিক্ষুককে ছাগল ও মুরগী বিতরন করা হয়। এছাড়া তিনি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধন করেন। পরে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বরকল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও মডেল থানা পরিদর্শন করেন।


জেলা প্রশাসক তার বক্তব্য আরো বলেন, পার্বত্য অঞ্চলে সব জায়গায় ইন্টারনেট ব্যবস্থা চালু করা সম্ভব না হলেও সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন করায় ইন্টারনেট সুবিধা তিন পার্বত্য জেলায়ও সফল ভাবে পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ