• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

লামায় তিন ইটভাটার ৭ মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2018   Sunday

বান্দরবানেরর লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়া এলাকায় অবৈধ ইটভাটা ও রাস্তা নির্মানের লক্ষ্যে ১৪ একর জায়গার পাহাড় কেটে সমতল করার অপরাধে তিন ইটভাটার সাত জন মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে শনিবার রাতে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

পাহাড় কাটার দায়ে অভিযোগে দায়েরকৃদ ইটভাটার সাত জন মালিক হলেন এটিএম ইসমাইল সিকদার(৬৫)পিতা- মৃত ঠান্ডা মিয়া সিকদার, শহীদুল ইসলাম সিকদার(৩৭) পিতা- এটিএম ইসমাইল সিকদার সর্বসাং- বড় নুনারবিল পাড়া, ৭নং ওয়ার্ড লামা পৌরসভা, গিয়াস উদ্দিন(৪৬)পিতা- কামাল উদ্দিন সাং- জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার, মৌলভী জামাল হোসেন(৫০) পিতা- দেলোয়ার হোসেন সাং- দেমুশিয়া চকরিয়া, মোঃ নবাব মিয়া সিকদার(৩২) পিতা- জয়নাল আবেদিন সাং উত্তর মানিক পুর চকরিয়া, মাষ্টার মোঃ খায়রুদ্দিন(৫০) পিতা- মৃত মাষ্টার আবুল কাসেম, ইয়াসির আরাফাত(২৬) পিতা এনামুল হক সাং পাগলীর পাড়া ফাইতং লামা বান্দরবান।

 

মামলার অভিযোগে জানা যায়, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা এটিএম ইসমাইল সিকদারের নেতৃত্বে এজাহারে বর্নিত আসামীগন সরকারী খাস খতিয়ানের ও  মালিকানাধিন ব্যক্তির প্রায় একশত একর জায়গার মধ্যে পঞ্চাশ একর জায়গা  জবর দখলে নেন। এর মধ্যে তিনি ১৪ একর জায়গার পাহাড় কেটে সমতল করে  ইটভাটা নির্মান করছেন  মর্মে  উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়ার বাসিন্দা সৈয়দ মনিরুল ইসলাম, পিতা- মৃত সৈয়দ মোজাহের আহমদ  গেল ২৮ মে বান্দরবান জেলা প্রশাসক ও ২৬ আগষ্ট দুদক বরাবরে আবেদন করেন।  এ আবেদনের প্রেক্ষিতে দুদক ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ মৌখিক নির্দেশে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় লামা উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে গেল ২৯ ও ৩০ আগষ্ট অভিযান পরিচালনা করে সত্যতা পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

গেল ২৯ ও ৩০আগষ্ট  ফাইতং ইউনিয়নের পাগলীরপাড়া এলাকায় লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর এ জান্নাত রুমির উপস্থিতিতে  পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের  কর্মকর্তাদের অভিযানে নতুন ৩টি ইটভাটাকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করে এবং দ্বিতীয় দিন অভিযান চালিয়ে পাহাড় কাটার ৩টি স্কাভেটর, ১ লক্ষ ইট, ইট তৈরীর দুটি টবসহ ডিজেল ভর্তি ৯ড্রাম তেলসহ কোদাল জব্দ করা হয়।

 

লামা থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহাজানান, পরিবেশ আইনে উপজেলার ফাইতংয়ের পাগলীর পাড়ায় পাহাড় কাটা ও ইটভাটা নির্মানের অভিযোগে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বাদী হয়ে তিন ইটভাটার সাত মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ