• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর খেলাধূলা সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সোমবার খেলাধূলা সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, সহকারী অধ্যক্ষ কংজরী মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

 

খেলাধূলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। খেলাধূলা মন ও শরীরকে সতেজ রাখে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। সর্বোপরি খেলাধূলা ব্যতীত লেখাপড়া অসম্পূর্ণ থাকে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরো বলেন, জোনের আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ