• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সুবলং ইউপি’র সুবিধাভোগীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2018   Monday

সোমবার রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) ২০১৭-১৮ অর্থ বছরের এ উপকরণ বিতরণ করা হয়।

 

বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, সামনে জাতীয় নির্বাচন। সুযোগসন্ধানীরা নানা গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সংঘাত ছড়াতে চেষ্টা করবে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সতর্ক নজর রাখছে।

 

তিনি আরো বলেন ‘বর্তমান সরকার তৃণমুল পর্যায়ে জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা, যোগযোগ, নারী উন্নয়ন ও কৃষিখাতে উন্নয়নের জন্য স্থানীয় জনগণের চাহিদার নিরিখে এসব উপকরণ বিতরণ করা হয়’। সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্য. সংহতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি রাঙামাটির কোন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও উল্লেখ করেন।

 

সুবলং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন। এছাড়া বক্তব্য রাখেন, বরকল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিহারী চাকমা, এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নিকন চাকমা ও ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কান্তি চাকমা। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সুবলং ইউপি’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ প্যানেল, জেনারেটর, ক্রীড়া সামগ্রী, শিক্ষার্থীদের স্কুলড্রেস, মহিলাদের সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। এছাড়া  তিনি স্থানীয়দের চাহিদার ভিত্তিতে পাহাড়ি ছড়া থেকে পানি সরবরাহ করার জন্য পাইপ ও ট্যাংক বিতরণ  করেন।  এর মধ্যে রয়েছে সুবলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ২০টি, ভলিবল ২০টি, নেটসহ জার্সি ৪সেট, কেরম ২০টি দেয়া হয়। ২নং ওয়ার্ডে জনসাধারণের চাহিদার ভিত্তিতে ১৭টি গাজী ট্যাংক, ৭ হাজার ফুট পানির পাইপ, ৮৩টি স্প্রে মেশিন, ও বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের জন্য ১টি জেনারেটর ও ক্রীড়া সামগ্রী দেয়া হয়। এছাড়া বরুনাছড়ি জোন জুনিয়র স্কুলের মাঠ ও উকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সমতল করণের জন্য অর্থ বরাদ্দ।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মনি চাকমা বলেন, ‘স্থানীয় সরকারের কার্যক্রম আগে থেকে অনেক প্রসারিত হয়েছে। সরকারের দেয়া বরাদ্দগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেশের ও জনগণের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য পুরণে আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে’। মনি চাকমা আরো বলেন- ‘বরকলের খুবই দুর্গম এলাকাগুলোতে সময় দিতে চাই; একারণে কিছুটা উন্নত সুবলং এলাকায় আসার সময় হয় না। যেসব এলাকায় সহজে সরকারি সেবা পৌছেনা সেসব এলাকায় বেশি সময় ব্যয় করি’।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন বলেন বরকল উপজেলার প্রতিটি ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ