• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় শিক্ষার্থীদের বহনকারী গাড়ী দেড়শ ফুট খাদে,১২ শিক্ষার্থীসহ আহত ১৭

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2018   Thursday

সড়ক থেকে দেড়শত ফুট নিচে খাদে পড়ে গিয়ে শিক্ষক,শিক্ষার্থী খেলোয়াডসহ  ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুই শিক্ষার্থীসহ ৪ জনকে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে লামা-সুয়ালক সড়কের ডিসি রোড নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

দুর্ঘটনায় গুরুতর আহত  শিক্ষক মোঃ জাহেদুর ইসলাম(৩৫), মোঃ শাহ আলম(৪১), জেসমিন(২৩), খতিজা (২৫) ও ছাত্রী- নাদিরা(১৩),  এবং জুই(১৩)কে কক্সবাজারের হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাকী শিক্ষার্থী এবং গাড়ীর চালককে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

লামা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুরন জানান,  বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ৪০ কিলোমিটার দূর থেকে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মহিলা খেলোয়াডরা হ্যান্ডবল আর ফুটবল খেলতে লামা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যায়। তাদের লামা আদর্শ বালিকা উচ্চ ববিদ্যালয় দলের সাথে খেলা ছিল। তারা খেলায় বিজয়ী হয়ে বিদ্যালয়ে ফিরে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়ীটি লামা-সুয়ালক সড়কের ডিসি রোড নামক স্থানে পৌছলে দূর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে লামা সাব জোনের সেনাবাহিনীর সদস্যরা প্রায় দেড়শ ফুট নিচ থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।

 

লামা সাব-জোনের কমান্ডার মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন  জানান, কোয়ান্টামের শিক্ষার্থী খেলোয়াড়দের বহনকারী জীপ গাড়িটি দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট নিচে পড়ে  রয়েছে এবং শিক্ষার্থীরা কান্না করছিল। পরে সেনা বাহিনীর সদস্যরা পাহাড়ের নিচে  থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

আহত ষষ্ট শ্রেণীর শিক্ষার্থী আয়শা, শাহানা ও তিন্নি  জানায়, গাড়ীটি চলন্ত অবস্থায় রাস্তা থেকে নিচে পড়ে যাচ্ছে দেখে সবাই  আতংকিত আর গড়িয়ে গড়িয়ে গাড়িটি অনেক  নিচে পড়ে যায়। পরে সবাই রক্তাক্ত আর অজ্ঞান হয়ে পড়ে।  কিছুক্ষনের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে  তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ