• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বরকলে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2018   Friday

বরকল উপজেলায় ৪৭তম আন্তঃ স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে।

 

উপজেলা মাঠে  প্রতিযোগিতার উদ্বোধন করেন বরকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশসুর চাকমা সাংবাদিক নিরত বরন চাকমা সহকারী শিক্ষক সুশান্ত চাকমা বরকল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিলাল চাকমা বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কাঞ্চন চাকমা সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় বরকল মডেল উচ্চ বিদ্যালয় বিলছড়া উচ্চ বিদ্যালয়,বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় সুবলং উচ্চ বিদ্যালয়,হাজাছড়া উচ্চ বিদ্যালয়, জুনোপহর উচ্চ বিদ্যালয় ও ঠেগা খুব্বাং নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।

 

অংশ গ্রহনকারী বিদ্যালয়ের মধ্যে ফুটবল,হ্যান্ডবল ও কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন ঠেগা খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের  বালক দল রার্নাস আপ। মহিলা ফুটবল খেলায় বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল রার্নাস আপ। কাবাডি খেলায়- বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন আর বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল রার্নাস আপ। বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন আর সুবলং উচ্চ বিদ্যালয়ের বালক দল কাবাডি খেলায় রার্নাস আপ।

 

 হ্যান্ডবল খেলায়, বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন আর সুবলং উচ্চ বিদ্যালয়ের বালক দল রার্নাস আপ। বিলছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন আর বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল হ্যান্ডবল খেলায় রার্নাস আপ হওয়ার গৌরব অর্জন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ