• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শিক্ষা দিবস উপলক্ষে লক্ষীছড়িতে পিসিপি`র বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2018   Monday

শিক্ষা দিবস উপলক্ষে সোমবার খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাইসুই মং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,লক্ষীছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পিসিপি`র লক্ষীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাইসুইমং মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখা সাংগঠনিক সম্পাদক নিকেল চাকমা, ফটিকছড়ি উপজেলা শাখার ভারপ্রপ্ত সভাপতি অমিত চাকমা ওগণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি থানা শাখা সাধারণ সম্পাদক ক্যামরন দেওয়ান প্রমূখ।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতেদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাসমূহের বাঙালি চাপিয়ে দিয়েছিল। পাহাড়ে পাহাড়ি জাতিসত্তাসমূহসহ দেশের সকল জাতিসত্তার উচ্চ শিক্ষা ও চাকুরি লাভসহ কোটা ভিত্তিক বিভিন্ন সুযোগসুবিধা থেকে বঞ্চিত করতে নতুন করে সরকার ষড়যন্ত্র করছে এবং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দিয়ে বর্তমান আওয়ামি লীগ সরকার জাতীয় বৈষম্য নীতি ও সাম্প্রদায়িক রূপ উন্মোচিত হয়েছে।

 

বক্তারা, নিজেদের নয্যা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে সকল জাতিসত্তাদের জন্য ন্যায্য কোটা বহাল, ছাত্র নেতা তপন এল্টন, যুব নেতা পলাশ চাকমাসহ ৭ জন হত্যাকারীদের গ্রেফতার করে ও সন্ত্রাসীদের মদদদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ