• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

নারী দিবসে নানিয়ারচরে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার নানিয়আরচরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

নানিয়ারচর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে গ্রীনহিল ও সহযোগী সংস্থা প্রোগ্রেসিভ এর যৌথ সম্বন্বয়ে স্পীড প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মো: নুরুজ্জামান। বক্তব্যে দেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  বিনয় কৃঞ্চ খীসা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

 

উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বলেন, নারীরা সমাজের সবখানে নির্যাতনের স্বীকার হয় বিশেষত সম্পত্তি অধিকাররের ক্ষেত্রে আদিবাসী নারীদের স্বীকৃতি কম এবং অনেক ক্ষেত্রে স্বীকৃতি নেই।  তিনি সম্পত্তিতে পুরুষের পাশাপাশি নারীদের স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: নুরুজ্জামান বলেন, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ ও অবদান অনস্বীকার্য। তথাপি নারীরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হয় যা তাদের অবদানকে অবমূল্যায়ন করা হয়।  তিনি উপস্থিত সকলকে নারীদের সভায় সিদ্ধান্ত গ্রহণে সুযোগ ও স্বীকৃতি প্রদান করে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ