• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

চুক্তির দু’দশকেও পার্বত্য এলাকা ছেড়ে কোন বাঙ্গালীকে যেতে হয়নি-দীপংকর তালুকদার

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2018   Saturday

শান্তি চুক্তির ২১ বছর হলেও পার্বত্য এলাকা ছেড়ে কোন বাঙ্গালীকে যেতে হয়নি। চুক্তি হওয়ার পর বিএনপি-জামায়াত জোট বলেছিলো শান্তি চুক্তি হলে, পার্বত্য এলাকার সকল বাঙ্গালীকে এ এলাকা ছেড়ে চলে যেতে হবে। আজ দীর্ঘ দু’দশকেও এ ধরনের কোন ঘটনা ঘটেনি পার্বত্য এলাকায়। বিএনপি-জামায়াত জোট মিথ্যা কথা বলে, আর আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে।

 

শনিবার বিকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও  জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্যে রাখেন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সুমন, যুবলীগ নেতা আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, মহিলা নেত্রী রীতা আলম, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, জেলা আ’লীগ সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।

 

জনসভার পূর্বে ৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলী সরকারি কলেজের ৪ তলা নতুন একাডেমিক (আইসিটি) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মিতিঙ্গাছড়ি নুরানী মাদ্রাসা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, মিতিঙ্গাছড়ি পাড়ার নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন,তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রাবাস উদ্বোধন, চন্দ্রঘোনা মিশন এলাকায় ব্যাপ্টিস্ট চার্চ নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন, রেশম বাগানে বিদেশী পর্যটকদের অভ্যর্থনা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বারঘোনিয়া মার্কেট-দেবতাছড়ি বাজার ভায়া তনচংগ্যা পাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর  স্থাপন করেন।

 

দীপংকর তালুকদার নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, তাই সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া স্থানীয় একটি আঞ্চলিক দলকে ইঙ্গিত করে বলেন ২০১৪ সালের নির্বাচনে ওই দলটি অস্ত্রের মুখে ভোট ডাকাতি করে আওয়ামী লীগের জয় ছিনিয়ে নিয়েছিল। আগামী নির্বাচনে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ