• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

আলীকদমে বজ্রপাতে নিহত ২, আহত ১

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018   Sunday

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতুলীর চর এলাকায় বজ্রপাতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় নুর মোহাম্মদ(৩২) নামের এক ব্যাক্তি আহত হয়।

 

রোববার বিকাল সাড়ে ৩টার সময় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ রবিউল হাসান(২০) পিতা- ইলিয়াছ আলী ও আলী জহুর(৩০)পিতা আব্দুল লতিফ। তারা দুজনই উকিয়া রোহিঙ্গা শিবির থেকে এসেছে।

 

আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা  জানান, বজ্রপাতে নিহত দু`জনই রোহিঙ্গা। তারা আমার ইউনিয়নের মুছা সদ্দার পাড়ার নবী হোসেনের বাড়ীতে শ্রমিক হিসাবে কাজ করতো। আহত নুর মোহাম্মদ(৩২) নয়াপাড়া ইউনিয়নের মুক্তার সদ্দার পাড়ার আব্দুর রহমানের ছেলে।

 

আলীদম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে আহত নুর মোহাম্মদ আশংকা মুক্ত রয়েছে। তার হাতে সামান্য আঘাত লেগেছে।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ  বলেন, নিহত দু`জনই রোহিঙ্গা। তারা শ্রমিক হিসাবে আলীকদমে কাজ করতো। তবে তারা কোন রোহিঙ্গা শিবিরে থাকে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ