• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

খাগড়াছড়িতে আনন্দ র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

খাগড়াছড়িতে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বর্তমান টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং গ্লোবাল হোপ কোয়ালিশন ফর আউটস্ট্যান্ডির লিডারশিপ সম্মাননা অর্জন করার এই কর্মসূচি পালন করে।

 

বুধবার সকালে শহরের কদমতলী এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নয় উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। 

 

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ করে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুুরা, সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা,পাজেপ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংশেইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েলসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। নেতারা আরো বলেন, এটি কুজেন্দ্রলালের পক্ষে একক ও প্রথম নির্বাচনী প্রচারনা যাত্রা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ