• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2018   Wednesday

খাগড়াছড়িতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি,নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনসহ ৭ দফা দাবীতে সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে। বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকে স্মারকলিপি দিয়ে জেলা শহরের মিল্লাত চত্বরে এসে সমাবেশ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি মো: সাহেদ হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাগর নোমান প্রমুখ।

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা’র পরিচালনায় আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, বেলাল হোসেন, মংসাথোয়াই চৌধুরী, অনিমেষ দেওয়ান নন্দিত, মোসলেম উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক এ্যড আঃ মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতবৃন্দরা এতে অংশ নেয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মিল্লাত চত্বরে জমায়েত হয়।  

 

এ সময় নেতৃবৃন্দরা, বেগম খালেদা জিয়ার মুক্তি,নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবার্চনসহ ৭ দফা দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে এসে সমাবেশে করে। অচিরেই সরকার পতনের আন্দোলন উল্লেখ করে সমাবেশ থেকে অচিরেই বেগম জিয়াকে মুক্তি না দিলে বাংলাদেশের অবৈধ সরকারের পতনে সাধারণ জনগণকে সাথে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ