• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী প্রদানকালে আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা
পাহাড়ের ক্রীড়া ও সংস্কৃতি পাহাড়ের ক্রীড়া ও সংস্কৃতি এগিয়ে নিতে বর্তমান সরকারের বিকল্প নেই

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2018   Sunday

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও তরুণ আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা বলেছেন, সারা দেশের মতো পাহাড়ের ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বর্তমান সরকারের কোনই বিকল্প নেই। জাতীয় কিশোরী ফুটবল দলের তিন কৃতী ফুটবলার আনুচিং, আনাই এবং মনিকা পৃথিবীর দেশে দেশে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করছে। জেলা পরিষদের পক্ষ থেকে তাঁদের বসতঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও যারাই ভালো করবেন তাদেরকেও একইভাবে পুরস্কৃত করা হবে।

 

তিনি রোববার বিকেলে পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে  হারমোনিয়াম, তবলা, ক্রীড়া ও স্কাউট সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

 

পানছড়ি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ১৫টি ও খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের মারমা উন্নয়ন সংস্থায় ৮টি প্রতিষ্ঠানে এই সামগ্রী গুলো বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আজহার হীরা, সাংবাদিক প্রদীপ চৌধুরী, পানছড়ি ক্রীড়া সংন্থার সা: সম্পাদক মো. শাহাজাহান কবির সাজু, জেলা ক্রীড়া সংস্থা’র কোষাধ্যক্ষ ক্যহ্লাচিং চৌধুরী, পানছড়ি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকার এবং মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক রোকন মিয়া।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা ও সাংস্কৃতি বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতাই এই সামগ্রী গুলো বিতরণ। শিক্ষা ও সাংকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে অবশ্যই নৌকায় ভোট দিতে  হবে তাহলে দেশ আরো এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ