• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬৩ তম শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2018   Sunday

পর্যটন নগরী রাঙামাটিতে রোববার থেকে যাত্রা শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬৩ তম শাখা।

 

শহরের বনরূপাস্থ কল্পতরু হলিডে ইন লিঃ এর দ্বিতীয় তলায় ব্যাংকের শাখার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।

 

বক্তব্যে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী, রাঙামাটি ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল মোঃ শামছুল আলম, ব্যাংকের রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী, রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বেলাল প্রমুখ। অনুষ্ঠানে রাঙামাটির চেম্বার অফ কমার্সের কর্মকর্তা, ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন।

 

বক্তারা পার্বত্য অঞ্চলের পশ্চাদপদ জনগোষ্ঠীর কল্যাণে এবং এলাকার শিল্পায়নে আল আরাফাহ্্ ব্যাংক সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে তাদের ব্যাংকিং কার্যক্রমেকে পার্বত্য জনগনের দ্বোর গোড়ায় পৌছে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার রাঙামাটিতে অর্থনেতিক উন্নয়নে ব্যাংকটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন,  শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহসম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ