• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে যুব ও যুব মহিলাদের ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ শুরু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2018   Tuesday

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার যুব ও যুব মহিলাদের ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)-র সহায়তায় পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তর, বিলাইছড়ি কর্তৃক বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ।


অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা এবং জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। রায়ধন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রুপম চাকমা। প্রশিক্ষণটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।


বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করা। তাই বক্তারা প্রশিক্ষণটি মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান।


খোকন বিকাশ ত্রিপুরা বলেন, আমরা সারা বাংলাদেশে ২০০টি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। এবং পর্যায়ক্রমে সকল উপজেলায় কাজ করা হবে। তিনি আরও বলেন, আমরা প্রশিক্ষণ বাবদ দশ লক্ষ টাকা এবং অবকাঠামো উন্নয়নের জন্য চল্লিশ লক্ষ টাকা করে প্রতি উপজেলার জন্য প্রতি বছর বরাদ্দ দিয়ে যাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ